২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:৫২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী সরকারি কর্মকর্তা সেজে বাড়ছে প্রতারণা চল্লিশ বছর আগের সেই দিনটির কথা দিয়েই শুরু ড. খলিলের চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত সাক্ষাৎ প্রত্যাশা করছেন ট্রাম্প
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত সাক্ষাৎ প্রত্যাশা করছেন ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এক চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন। ওই চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেছেন। 

গত ৩১ আগস্ট হোয়াইট হাউজ থেকে পাঠানো চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্বোধন করে বলেন, তিনি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি পেয়েছেন। এবং বোয়িং কেনার সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না, এবং আমি তা ভুলব না।’ বাংলাদেশ সরকারের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। 

এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, ‘তিনি ভবিষ্যতে খুব বেশি দূরের নয়, এমন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন।’

বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে বলেন, ‘বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে।’ তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

চিঠির শেষে ডোনাল্ড জে. ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং নিজেকে ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করে সই করেন।

চিঠিটি ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে ৩১ আগস্ট পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন চিঠির কপি বিএনপি বিটের হোয়াটসঅ্যাপ গ্রুপের শেয়ার করেছেন।

শেয়ার করুন