২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:২০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


পদত্যাগ করবেন অ্যান্থনি ফাউচি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
পদত্যাগ করবেন অ্যান্থনি ফাউচি


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (এনআইএআইডি) পরিচালক অ্যান্থনি ফাউচি আগামী ডিসেম্বরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত ২২ আগস্ট তিনি বলেছেন, কর্মজীবনের পরবর্তী অধ্যায় শুরু করতেই তাঁর এই সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ৩৮ বছর ধরে এনআইএআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফাউচি। আর জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অবসরে যেতে হলে তাঁকে দুটি পদই ছাড়তে হবে।

ফাউচির পদত্যাগের ঘোষণা অবশ্য মোটেও অপ্রত্যাশিত নয়। তিনি যে অবসরে যেতে চান- এমন ইঙ্গিত আগে থেকেই দিচ্ছিলেন। গত ২১ আগস্ট এক আলাপচারিতায় বিষয়টি তুলে ফাউচি বলেন, অবসরের পর তিনি ভ্রমণ, লেখালেখি ও সরকারি চাকরিতে যোগ দিতে তরুণদের উৎসাহী করতে মনোনিবেশ করবেন।

আলাপচারিতায় ৮১ বছর বয়সী এই সংক্রামক রোগবিশেষজ্ঞ বলেন, ‘যতোদিন পর্যন্ত আমি এখন যেমন আছি, তেমন সুস্থ ও উদ্যমী থাকবো এবং আমার উৎসাহ থাকবে, ততোদিন আমি ফেডারেল সরকারের বলয়ের বাইরে গিয়ে কিছু করতে চাই।’ 

এদিকে এক বিবৃতিতে ফাউচিকে ‘জনসেবায় নিবেদিতপ্রাণ এবং প্রজ্ঞা ও দূরদৃষ্টিসম্পন্ন’ একজন মানুষ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে ফাউচির অবদানের কারণে যুক্তরাষ্ট্রসহ-সারা বিশ্বে বহু মানুষের জীবন বেঁচেছে।

অ্যান্থনি ফাউচি ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে (এনআইএইচ) যোগ দেন। সে সময় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন জনসন। পরে ১৯৮৪ সালে এনআইএইচের সংক্রামক রোগ শাখায় ফাউচিকে নিয়োগ দেয়া হয়। রোনাল্ড রিগ্যানসহ যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৮ সালে তাঁকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’-পদকে ভ‚ষিত করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশ।


শেয়ার করুন