২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


গুম দিবসে জাতিসংঘের সামনে বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২২
গুম দিবসে জাতিসংঘের  সামনে বিক্ষোভ ক্যাপশন: গুম দিবসে জাতিসংঘের সামনে বিক্ষোভ


বাংলাদেশে গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দিতে গত ৩০ আগস্ট মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরের সামনে বাংলাদেশি আমেরিকান কনসার্ন ডসিটিজেন এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। আর এতে যোগ দেয় কোয়ালিশন ফর হিউম্যানরাইটস এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ, হিউম্যানরাইটস এন্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ, সাউথ এশিয়ান পলিশি ইনিশিয়েটিভ, গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাক প্রভৃতি। ইন্টারন্যাশনাল ডেজ অব দ্যা ভিকটিমস অব ডিজঅ্যাপায়ারেন্স উপলক্ষ্যে আয়োজিত এ বিক্ষোভে আরো যোগ দেন ভিকটিম ফ্যামিলির সদস্যবৃন্দ, ও বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিএইচআরডি বাংলাদেশের সেক্রেটারি ইমরান আনসারী, সিএইচআরডি বাংলাদেশের বোর্ড মেম্বার রীটা রহমান, বিশিষ্ট লেখিকা ডা. মিনাফারাহ এইচআরডিবি এর পক্ষে বক্তব্য রাখেন মাহতাব উদ্দিন আহম্মেদ, সাংবাদিক এমদাদ দিপু প্রমুখ। এসময় গুম হওয়া স্বজনদেরপরিবারের সদস্যদের বক্তব্যে ভারি হয়ে উঠে আকাশ বাতাস। গুম হওয়া ব্যারিষ্টার আরমানের পরিবারেরপক্ষে বক্তব্য রাখেন ভিকটিমের চাচা মীর মাসুম আলী। সমাবেশটি সঞ্চালনা করেন মাহবুব হোসেন। 

এসময় বক্তারা বলেন, অবিলম্বে বাংলাদেশে গুম, খুন বন্ধ করতে হবে। ইতিমধ্যে গুম হওয়া স্বজনদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।  বাংলাদেশে জোরপূর্বক গুম তদন্তে জাতিসংঘকে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। এ সময় সমাবেশ থেকে দাবি উঠে অবিলম্বে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত আয়না ঘর ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। সমাবেশ শেষে সিএইচআরডি বাংলাদেশ এর পক্ষে জাতিসংঘ মহাসচিব সমীপে একটি স্মারকলিপি দেয়া হয়। 

এদিকে জাতিসংঘের সামনে বিক্ষোভে সংহতি জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি এর অঙ্গসংগঠন । বিক্ষোভে যোগ দেয়া উল্লেখ যোগ্য নেতারা হলেন,  মিজানুর রহমান মিল্টন ভূইয়া, জসীম ভূইয়া , মাওলানা অলিউল্লাহ, আতিকুর রহমান, হাবিবুর রহমান, সেলিম রেজা, আহবাব চেধুরী খোকন,গোলাম ফারুক শাহীন, ফয়েজ চৌধুরী প্রমুখ।


শেয়ার করুন