২৮ জুন ২০২৬, রবিবার, ৬:০০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


হাঁটুর ইনজুরিতে রাশমিকা মান্দানা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২২
হাঁটুর ইনজুরিতে রাশমিকা মান্দানা


হাঁটুর ইনজুরিতে ভুগছেন ভারতের দক্ষিণী ছবির নায়িকা রাশমিকা মান্দানা। বর্তমান সময়ের জনপ্রিয় এ অভিনেত্রীর হাঁটুর সমস্যা প্রকট আকার ধারন করায় ডাক্তারের শরনাপন্ন হয়েছেন।

ভারতের সিনিয়র অর্থোপেডিকস ডা. গুরুবারেড্ডির কাছে গিয়েছিলেন এ অভিনেত্রী। তবে বিষয়টা প্রকাশ পায় সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে তার অর্থোপেডিকস ডা. গুরুবারেড্ডির একটি ছবি পোস্ট করায়। সেখানে তিনি জানান, হাঁটুর সমস্যায় ভুগছেন এ নায়িকা। তবে তা গুরুতর নয়। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পাশাপাশি তিনি জানান, ‘পুষ্পা’ সিনেমায় রাশমিকার অভিনয় তার অনেক পছন্দ হয়েছে। 

রাশমিকার হাতে বর্তমানে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার একাধিক সিনেমা রয়েছে। মুক্তির অপেক্ষায় তার প্রথম বলিউড সিনেমা ‘গুডবাই’। বিকাশ বেহল পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন। আগামী ৭ অক্টোবর এ সিনেমা মুক্তি পাবে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 


শেয়ার করুন