১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


পহেলা বৈশাখ
মুক্তি পেল 'আমিনুল নোহালী’র গান
মোহাম্মদ অংকন
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২২
মুক্তি পেল 'আমিনুল নোহালী’র গান


পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে কবি, গীতিকার ও সুরকার আমিনুল নোহালী’র কণ্ঠে গাওয়া গান ‘আর কখনো ভালোবাসি বলবো না’। ‘‘আমিনুল নোহালী ভয়েস/Aminul Nohali Voice" নামের ইউটিউব চ্যানেলে এবং একই নামের ফেসবুক পেইজে গানটি ইতোমধ্যে সাড়া ফেলেছে। গানটিতে মিউজিক করেছেন দেবা পাল, বাঁশিতে ছিলেন সাইদ হাসান বাবু, কম্পোজ করেছেন ডালিম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন গীতিকার নূর হোসেন হৃদয়। আমিনুল নোহালী গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলিংও করেছেন। ভিডিও এডিট করেছেন পাবেল।

আমিনুল নোহালী মূলত কবি। ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। পেশায় একজন সরকারি কর্মকর্তা। এতসব ব্যস্ততার মাঝেও গান লেখেন এবং সুর করেন। স্কুল-জীবন থেকেই লেখালেখি ও গানের প্রতি তাঁর প্রবল দূর্বলতা।

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খাঁনের কণ্ঠের সাথে তাঁর কণ্ঠের অনেকটা মিল থাকায় পরিচিতজনরা তার গান শুনতে খুবই পছন্দ করে এবং সবাই তাকে গান গাইতে উৎসাহ দেন বলে জানান আমিনুল নোহালী।


আমিনুল নোহালী


সকল গান-প্রিয় মানুষের প্রতি সার্বিক সহযোগিতা প্রত‍্যাশা করেন। "Aminul Nohali Voice" নামের ইউটিউব চ‍্যানেল এবং একই নামের ফেসবুক পেইজটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টসহ শেয়ার করে পাশে থাকার জন‍্য সকলের প্রতি বিনীত অনুরোধ করেন তিনি।


আমিনুল নোহালী 

শেয়ার করুন