১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:১৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


আহত ও নিহতের স্বজনের ক্ষোভ
রানা প্লাজা ধ্বসে ৯ বছরেও স্বজনদের আহাজারি থামেনি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৪-২০২২
রানা প্লাজা ধ্বসে ৯ বছরেও স্বজনদের আহাজারি থামেনি সাভারের আলোচিত রানা প্লাজা, ২০১৩ সনের ২৪ এপ্রিল এ বিল্ডিং ধ্বস,ছবি/সংগৃহীত


সাভারের আলোচিত রানা প্লাজা ধ্বংসের ৯ বছর পূর্ণ হচ্ছে। ২০১৩ সনের ২৪ এপ্রিল বিল্ডিং  ধ্বস ,   এতে ১৩৬ জন শ্রমিক নিহত হয়েছিল। কিন্তু এ নিয়ে এখনও প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে নিহত হওয়াদের পরিবার ও আহতরা।কারন দীর্ঘ এ সময়েও এ ঘটনায় করা হত্যা মামলাল বিচার আগায়নি। যার বিরুদ্ধে মুল অভিযোগ সেই সোহেল রানারও বিচান হয়নি। ক্ষতিপূরণ পায়নি নিহতের পরিবার ও আহতরা। 

শনিবার এ নিয়ে সাভারের রানা প্লাজার সম্মুখে আয়োজন করা হয় মানববন্ধন। এতে শ্রমিক নেতারা ও নিহতের স্বজন ও আহতরাও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়। 

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ৯ বছর পার হওয়ার পথে। অথচ এ ঘটনার মুল হোতা সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়নি। 

এখন পর্যন্ত হতাহত শ্রমিকদের দেয়া হয়নি ক্ষতিপুনণ। দেয়া হয়নি যথাযত চিকিৎসা। এ জন্য আজও আমাদের সমাবেশ করে দাবী তুলতে হয়। আমরা সংশিলিষ্ট পরিবারের পূর্নবাসন ও ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষনার দাবী   জানাচ্ছি।’ 

এ সময় তিনি আরো বলেন, শুধু রানা প্লাজা কেন, তাজরীন ফ্যাশন অগ্নিকান্ড, স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধ্বস সহ এ পর্যন্ত দেশের যেসব গার্মেন্টেসে দুর্ঘটনায় মানুষ নিহত আহত হয়েছে তার কারন খুজে বের করে দোষীদের কোনো বিচার হয়নি। 

এছাড়াও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।  




শেয়ার করুন