১৮ মার্চ ২০২৬, বুধবার, ০৫:০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


নিউইয়র্ক স্টেটে ঈদসহ বড় ধর্মীয় উৎসবে স্কুল ছুটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৩
নিউইয়র্ক স্টেটে ঈদসহ বড় ধর্মীয় উৎসবে স্কুল ছুটি নিউইয়র্ক স্টেটে অ্যাডভোকেসি গ্রুপ


নিউইয়র্ক স্টেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ ও দেওয়ালির ছুটি স্টেট অ্যাসেম্বলি ও সিনেটের সিংহভাগ ভোটে গৃহীত হয়েছে। এখন থেকে ঈদ ও অন্যান্য ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসবের দিন স্কুল ছুটি থাকবে। 

বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের নবম লেজিসলেটিভ ডে উপলক্ষে পরিচালিত লেজিসলেটিভ কার্যক্রমের সাফল্য হিসেবে এই সিদ্ধান্ত এসেছে। গত ২৩ মে আলবেনিতে নিউইয়র্ক স্টেট ক্যাপিটলে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে প্রায় শত সদস্যের প্রতিনিধিদল নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের পক্ষ থেকে নয় দফা দাবি দাওয়া বিল আকারে অ্যাসেম্বলি ও সিনেটে উত্থাপন করেন। ওই প্রতিনিধিদলে সম্মানিত ডেলিগেট হিসেবে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ও পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেসের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ। সেখানে স্টেট অ্যাসেম্বলিম্যান ও সিনেট সদস্যসহ কর্মকর্তাদের আন্তরিকতায় প্রতিনিধিদল উ”চ্ছ্বাস প্রকাশ করেন। পরে এক সংবাদ সম্মেলনে তাদের লেজিসলেটিভ দিবস পালন ও সফল অ্যাডভোকেসি সম্পন্ন হওয়া প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করেন ওই গ্রুপের চেয়ার জয়নাল আবেদীন।

শেয়ার করুন