২৮ জুন ২০২৬, রবিবার, ০১:৫৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


মহানগর আ.লীগের সভায় সোবহান এমপি
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে কেক কাটছেন ড. সিদ্দিকুর রহমান


বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে আর সেই সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে তিনি ২৩ জুন জ্যাকসন হাইটসে আয়োজিত নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ কতৃক দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে বক্তব্য রাখছিলেন। উদ্্যাপন কমিটির আহ্বায়ক এম উদ্দিন আলমগীরের সভাপতিত্বে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজি দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা শাহনাজ মমতাজ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, দুলাল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক, সুমন মাহমুদ, যুবলীগ নেতা সেবুল মিয়া, মো. জাহিদ, ছাত্রলীগ নেতা জেডএ জয়, স্বেচ্ছাসেবকলীগ নেতা দুরুদ মিয়া রনেল, হেলাল মিয়া, মো. তুরান, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ সিরাজী, সাইকুল ইসলাম, শফিউদ্দীন তালুকদার, তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান প্রমুখ। সভার শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্রুকলিন আওয়ামী লীগ, ব্রঙ্কস আওয়ামী লীগ, জ্যাকসন হাইটস ইউনিট কমিটির নেত্ববৃন্দসহ বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদান করেন। পরে নিউইয়র্কের সুপরিচিত শিল্পী শশী মনোমুগ্ধকর সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

শেয়ার করুন