১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


সাইবার সিকিউরিটি অ্যাক্ট ২০২৩
‘নতুন বোতলে পুরোনো মদ’
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৩
‘নতুন বোতলে পুরোনো মদ’


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ মঙ্গলবার (৮ আগস্ট) ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি এ্যাক্ট ২০২৩ প্রণয়নকে জনগণের সাথে চরম প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারাই বাতিল করা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের সকল ধারাই সাইবার সিকিউরিটি অ্যাক্টে তো থাকছেই উপরন্তু প্রস্তাবিত নতুন আইনে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। যা বিভিন্ন  শ্রেণিপেশার মানুষদের হয়রানি এবং বিরোধী মত দমনে, মুক্ত চিন্তা ও মত প্রকাশকে বাধাগ্রস্ত করবে।

বিবৃতিতে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর নাম বদল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এই আইন বর্তমান আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনকে দীর্ঘায়িত করার নীল নকশা এবং এটা ‘নতুন বোতলে পুরোনো মদ’ চালানোর হীন প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, দেশবাসী নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার নয় পুরো বাতিল চায়। তাই টালবাহানা না করে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলের জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সাথে গণবিরোধী সরকারের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলা করে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল নিবর্তনমূলক কালাকানুন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য শুভবুদ্ধিসম্পন্ন সকলের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন