১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:২২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ঢাকায় ব্যাস্ততম সময় কাটাচ্ছেন রেনা বিটার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৩
ঢাকায় ব্যাস্ততম সময় কাটাচ্ছেন রেনা বিটার রিনা বিটার ঢাকায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলমের সাথে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন পিটার হাস/ছবি সংগৃহীত


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার অংশ হিসেবে’ তথা বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গত ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেয়। ওই ঘোষণার পর বাংলাদেশ সফরে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। রেনা বিটার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক সহকারী মন্ত্রী। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌছান তিনি। বাংলাদেশে তিনি সরকার ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।


তাঁর এই সফরে যুক্তরাষ্ট্র অভিমুখে বৈধ ভ্রমণ সংক্রান্ত কথা ভিসা, অভিবাসন এবং বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
এছাড়াও রিনা বিটার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলমের সাথে বৈঠক করেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে। তার ঢাকায় অবস্থানকালীন সময় তিনি ব্যস্ততম সময় কাটাবেন বলে জানা গেছে।

শেয়ার করুন