২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:৪০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


দেলওয়ার ভ্যালির নতুন কমিটির সভাপতি পাপিয়া, সম্পাদক মিনহাজ
মোহাম্মদ ইসলাম
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
দেলওয়ার ভ্যালির নতুন কমিটির সভাপতি পাপিয়া, সম্পাদক মিনহাজ ফারহানা আফরোজ পাপিয়া ও মিনহাজ সিদ্দিকী


বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে তিনটি বাংলাদেশি সংগঠন আমেরিকাতে গড়ে উঠেছিল, তার মধ্যে ফিলাডেলফিয়ার বৃহত্তর এবং প্রথম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব দেলওয়ার ভ্যালি। এই সংগঠনের নতুন কার্যকরি কমিটির অভিষেক গত ১৭ ডিসেম্বর রোববার স্থানীয় একটি হল রুমে অনুষ্ঠিত হয়।

২০২৪-২৫ মেয়াদে বিএডিভির নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন যথাক্রমে সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া এবং সাধারণ সম্পাদক মিনহাজ সিদ্দিকী। গত ১৭ ডিসেম্বর ছিল এই কমিটির অভিষেক অনুষ্ঠান। নতুন কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শোয়েব আহমেদ এবং নাইমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজ, সমাজ কল্যাণ সম্পাদক মুনমুন কোরেশী, কোষাধ্যক্ষ আফরোজা ইউসুফী সদস্য ফারজানা চৌধুরী, রাজিয়া সুলতানা, জোহরা খাতুন কলি এবং মাজরেহা বিনতে জাহের।

বিদায়ী সভাপতি ডা. আশিক আনসার কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া উপস্থিত সবার উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখেন।

শেয়ার করুন