১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:৫৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


এনাম সভাপতি, খোকন সম্পাদক
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের নয়া কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের নয়া কমিটি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল অভিনন্দন


প্রবাসের ক্রীড়াঙ্গনের একমাত্র প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল। সেই স্পোর্টস কাউন্সিলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ হাজী এনাম (দুলাল মিয়া) এবাং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খাইরুল ইসলাম খোকন। সেই সাথে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন জয়নুল। গত ২৫ ডিসেম্বর জ্যাকসন হাইটসের মাম’স পার্টি হলে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাধারণ সভায় ২০২৪-২০২৫ সালের এই কমিটি নির্বাচিত করা হয়। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মিসবাহ আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ রানার পরিচালনায় সাধারণ সভায় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা পরিষদ, কার্যকরি পরিষদ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় নতুন কমিটি গঠন নিয়ে সভাপতি প্রার্থী তিন জনের মধ্যে হাজী এনাম সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী ৮ জনের মধ্যে খাইরুল ইসলাম খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উপদেষ্টা পরিষদের ভোটাভুটির মাধ্যমে তারা নির্বাচিত হন। নব নির্বাচিত কমিটি, উপদেষ্টা পরিষদ আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

শেয়ার করুন