২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:৩৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের দোয়া মাহফিল নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ


স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৮তম জন্মদিন উপলক্ষে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গত ২০ জানুয়ারি শনিবার বাদ এশা জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সঞ্চালনা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণের সদস্যসচিব মোহাম্মদ বদিউল আলম।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাদিক। মোনাজাতে স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতাসহ বাংলাদেশের সামগ্রিক মঙ্গল কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুঁইয়া, সাবেক যুগ্ম-সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্যসচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, মো. রিপন মিয়া, মো. রেজবুল কবির, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম-সদস্যসচিব রিয়াজ মাহমুদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্য কামাল হোসেন হাওলাদার, মো. হাসান, মো. ইয়াছিন, গোলাম মাহমুদ, মো. হাসান, মো. সাইফুল, মো. সোহেল রানাসহ আরো অনেকে।

প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে যেসব নেতৃবৃন্দ দোয়ায় অংশগ্রহণ করেছেন তাদের সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্যসচিব মো. বদিউল আলম ধন্যবাদ জানান।

শেয়ার করুন