২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৪৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নিউইয়র্কে শহিদ বেদিতে বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০২-২০২৪
নিউইয়র্কে শহিদ বেদিতে বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ শহিদ মিনারে বিএনপির পুষ্পমাল্য অর্পণ


একুশের প্রথম প্রহরে শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। এ উপলক্ষে বাংলাদেশ সোসাইটি আয়োজিত একুশের শহিদ বেদিতে সংগঠনের নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন ও সদস্যসচিব ফয়েজ চৌধুরীর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই সময় একুশের সেই অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি-পরিবেশনের মাধ্যমে তারা ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু ও গিয়াস আহমদ, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি সিনিয়ার যুগ্ম-আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম-আহ্বায়ক এজিএম জাহাঙ্গীর হোসাইন, আআর মাহবুবুর, মানিক আহমদ, যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, আহ্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ আলী রাজা, বিএনপি নেতা মোহাম্মদ আব্দুস সবুর, গিয়াস উদ্দিন, কবির হোসেন, শাহাব সিদ্দিক, খলিলুর রহমান ও চৌধুরী মুমিত তানিম প্রমুখ।

শেয়ার করুন