২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নিউইয়র্ক সিটিতে ভূমিকম্প : কম্পিত গোটা উত্তর-পূর্বাঞ্চল
দেশ রিপার্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৪
নিউইয়র্ক সিটিতে ভূমিকম্প : কম্পিত গোটা উত্তর-পূর্বাঞ্চল ভূমিকম্পের সতর্কবার্তা পাঠানো হয় বিভিন্ন ফোনে


যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে বিপুল জনসংখ্যা অধ্যুষিত নিউইয়র্ক সিটির শহর এলাকায় গত ৫ এপ্রিল শুক্রবার সকালে ভূমিকম্প হয়েছে এবং বাশিন্দারা জানাচ্ছেন যে গোটা উত্তরপূর্বাঞ্চল জুড়েই তারা এই কম্পন অনুভব করেন। এছাড়া বিকাল ৬টায় আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে নিউ জার্সির লোবানন এলাকায় প্রাথমিকভাবে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই এলাকাটি নিউইয়র্ক সিটির ৪৫ মাইল পূর্বে ফিলেডেলফিয়ার ৫০ মাইল উত্তরে অবস্থিত।

নিউইয়র্কের দমকল বিভাগ জানিয়েছে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। নিউইয়র্কের মেয়রকে এই ভূমিকম্প সম্পর্কে অবহিত করা হয় বলে তার মুখপাত্র ফেবিয়েন লেভি জানিয়েছেন। তিনি আরও বলেন, যদিও এই ভূমিকম্পের ব্যাপারে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে নেই , আমরা এখনও এ ব্যাপারটি খতিয়ে দেখছি।

নিই ইয়র্ক সিটির কেন্দ্রস্থল ম্যানহাটানে যানবাহনের নিয়মিত শব্দ আরও জোরালো হয়ে ওঠে যখন গাড়ি চালকরা মুহূর্তর জন্য কেঁপে ওঠা রাস্তায় তাদের গাড়ির হর্ন বাজান। ব্রুকলিনের কোন কোন বাশিন্দা বিকট শব্দ শুনতে পান এবং তাদের ভবন যে নড়ছে তা টের পান। এদিকে এই ভূমিকম্পে মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছেন। যারা বাসা বাড়িতে ছিলেন তারা ভয়ে ঘর থেকে বেরিয়ে এসেছেন।

এ দিকে বল্টিমোর, ফিলেডেলফিয়া, কানেটিকাট এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলের অন্যান্য অঞ্চল থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক্স-এ পোস্ট করেছেন যে এই ভূমিকম্প গোটা নিউইয়র্ক রাজ্য জুড়েই অনুভুত হয়েছে। তিনি লেখেন, এর যে কোনো প্রক্রিয়িা বা ক্ষতির ব্যাপারটা আমার টিম খতিয়ে দেখছে আর আমরা সারদিন ধরে এ ব্যাপারে আপনাদের হালনাগাদ খবর দেবো।

শেয়ার করুন