২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:২১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৪
জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ সভায় নেতৃবৃন্দ


এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে শাহীন কামালী এবং মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের কাযর্করি কমিটি ও নির্বাচন কমিশনের এক যৌথ সভা গত ১৯ মে রোববার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক আতাউল গনী আসাদের পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম। মঈনুল ইসলাম সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ এবং একটি অবাধ, নিরপেক্ষ এবং জালালাবাদবাসীর অংশগ্রহণে নির্বাচনে কাযর্করি কমিটির সার্বিক সহযোাগতার আশ্বাস প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের স্বাগত জানিয়ে বক্ত্যব রাখেন- সহ-সভাপতি দরুদ মিয়া রনেল (সিলেট), সহ-সভাপতি মনির উদ্দিন (সুনাম গঞ্জ), সহ-সভাপতি বশির খান (মৌলভী বাজার), শেখ জামাল হোসেন (হবিগঞ্জ), সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরি কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শেফাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহিদুল হক রাসেল, সাহিত্য সম্পাদক আব্দুল চৌধুরী উমেল, সমাজকল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন লায়েক, কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, আইন সম্পাদক দেওয়ান মোতাসসির, কার্যকরি কমিটির সদস্য হেলিম উদ্দিন, মিজানুর রহমান।

সভায় অচিরেই ভোটার সংগ্রহ কার্যক্রম এবং ৭ জুলাই ভোটার নিবন্ধনের শেষ দিন নির্ধারণ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান সাবু (সিলেট), সৈয়দ শওকত আলী (মৌলভী বাজার), প্রফেসর আমিনুল হক চুন্নু (সুনামগঞ্জ) উপস্থিত ছিলেন। সভায় কমিশনরবৃন্দ আগামী আগস্ট মাসে নির্বাচন অনুষ্ঠিত করার কথা ব্যক্ত করেন।

শেয়ার করুন