২৮ জুন ২০২৬, রবিবার, ১১:৫৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ম্যানহাটনের সাবওয়েতে মুসলিম নারীকে গালি ও ক্যান নিক্ষেপ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৪
ম্যানহাটনের সাবওয়েতে মুসলিম নারীকে গালি ও ক্যান নিক্ষেপ হামলাকারী যুবক


গত ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপার ইস্ট সাইডের লেক্সিংটন এভিনিউ ৬৩ স্ট্রিট এফ ট্রেন সাবওয়ে স্টেশনের ভিতরে ২৪ বছর বয়সী একজন মুসলিম মহিলাকে বর্ণবাদী এবং মুসলিম বিরোধী গালি দিয়ে মটরশুটির ক্যান ছুড়ে মেরেছে এক ব্যক্তি। নাম প্রকাশ না করেই পুলিশ জানায়, ২৪ বছর বয়সী মহিলা সন্ধ্যা ৬ টায় যখন স্টেশনে প্রবেশ করছিলেন তখন কৃষ্ণাঙ্গ লোকটি ওই মহিলাকে স্টেশনে অনুসরণ করতে থাকে এবং জিজ্ঞেস করে “তুমি মুসলমান। এই কথা বলেই সে মুসলিম নারীর দিকে মটরশুটির ক্যান ছুড়ে মারে। সতর্কতার কারণে মহিলা অল্পের জন্য শারীরিকভাবে আহত হননি। ক্যান ছুড়ে মারার আগ থেকেই সে ব্যক্তি মুসলিম বিরোধী মন্তব্য করতে থাকে। (যদিও পুলিশ হামলাকারীর নাম প্রকাশ করেনি) ক্যানটি নিক্ষেপ করার আগে ঐ ব্যক্তি চিকিৎকার করে মুসলিম বিরোধী গালাগাল দিতে থাকে। ঘটনাটি ঘটিয়ে কৃষ্ণাঙ্গ লোকটি একটি ট্রেনে উঠে পালিয়ে যায়।

 নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের হেট ক্রাইম টাস্ক ফোর্স ও সাবওয়ে পুলিশ যৌথভাবে সংগঠিত অপরাধের তদন্ত করছে। পুলিশ সিসি ক্যামেরার একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে একটি ঘৃণামূলক অপরাধের অভিযোগে গ্রেফতারের চেষ্টা চলছে।

যাদের কাছে ঐ লোকের তথ্য আছে তাদের ১-৮০০-৫৭৭-৮৪৭৭নম্বরে ক্রাইম স্টপারদের কল করতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

শেয়ার করুন