২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:২৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির জ্যামাইকা শাখার কর্মিসভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২৪
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির জ্যামাইকা শাখার কর্মিসভা বক্তব্য রাখছেন হাবিবুর রহমান সেলিম রেজা


গত ২৬ মে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির জ্যামাইকা শাখার কর্মিসভা জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

কর্মিসভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।

অনুষ্ঠানে জ্যামাইকা বোরো/শাখা কমিটি গঠন এবং আগামী ২ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির নিদর্শনামূলক বক্তব্য দিয়েই অনুষ্ঠান/কর্মিসভা শুরু হয়।

কর্মীসভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, নব নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা।

কর্মিসভায় আরো বক্তব্য রাখেন সাবেক আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমলাক হোসেন ফয়সাল, সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির, সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ চৌধুরী, সাবেক সদস্য শরীফ চৌধুরী পাপ্পু, সাবেক সদস্য ফারদিন রনি প্রমুখ।

হাবিবুর রহমান সেলিম রেজা তার বক্তব্যে বলেন, বিএনপির নিবেদিতপ্রাণ এবং যারা নিয়মিত দলের মিটিং মিছিলে অংশগ্রহণ করবেন তারাই দলের বিভিন্ন কমিটিতে থাকবেন এবং তিনি আগামী জুন ২ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মোহাম্মদ বদিউল আলম বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়ে আগামীতে সকল কমিটি গঠন করা হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জোহরা বেগম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ জহির, সাবেক সদস্য আব্বাস উদ্দিন, সাবেক সদস্য নাজমুল করিম কিরন, মোঃ রাকিব হোসেন, মোঃ মিজানুর রহমান মানিক চেয়ারম্যান, মোঃ মজিবর রহমান, বাহারুল ইসলাম রমিজ, মোঃ সোহেল রানা, মোহাম্মদ আজিজ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বেলায়েত হোসেন, আজিজুল হাওলাদার, খোকন সাহা প্রমুখ।

শেয়ার করুন