১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:২৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


জ্যাকসন হাইটসসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ঈদের রঙে রঙিন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৬-২০২৪
জ্যাকসন হাইটসসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ঈদের রঙে রঙিন জ্যাকসন হাইটসে চাঁদরাতে কেনাকাটা


ঈদুল ফিতরে চাঁদরাত পালন করা হয়। সেই চাঁদরাতের উচ্ছ্বাস এবং আনন্দ থাকে একটু বেশিই। এক মাস সিয়াম সাধনার পর এই কাক্সিক্ষত দিনটি আসে। বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কসসহ অন্যান্য এলাকায় ঘটা করে উদযাপন করা হয় চাঁদরাত। তবে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান এবং উচ্ছ্বাস হয় জ্যাকসন হাইটসে। কিন্তু ঈদুল আজহাতেও বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে চলে মেহেদি লাগানো এবং ফুটপাতে কেনাকাটা। সেই এক ভিন্ন দৃশ্য। বাংলাদেশে কাউকে বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু প্রবাসী বাংলাদেশিরা এর জ্বলন্ত সাক্ষী। জ্যাকসন হাইটসের দোকানদার মোহাম্মদ আলমগীর দিনের বেলায় বলছিল এবার মানুষজন কোথায়? কিন্তু সন্ধ্যা হতে না হতেই জ্যাকসন হাইটসের রূপ এবং রং পরিবর্তন হয়ে যায়।

সন্ধ্যার পর মেহেদি লাগানোর পর্ব শুরু হলেও মূলত সকাল থেকে জ্যাকসন হাইটসের বিভিন্ন স্ট্রিট, বিশেষ করে বাংলাদেশ স্ট্রিট, ৭৪ স্ট্রিট, ডাইভারসিটি প্লাজা এবং ৩৭ অ্যাভিনিউ অস্থায়ী ভেন্ডারদের দখলে চলে যায়। বিশেষ করে প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাই মেহেদি লাগানোর টেবিল নিয়ে বসে পড়েন। সেই সঙ্গে কাপড় বিক্রির স্টল তো রয়েছেই। যুৎসই স্পট পেতে অনেকেই সকালে চলে আসেন। আবার কেউ-বা তাদের চেয়ার-টেবিল রেখে যান। সন্ধ্যায় জ্যাকসন হাইটস, জ্যামাইকা এবং ব্রঙ্কসে ঈদের রাতে গান-বাজনা না থাকলেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেহেদি লাগানোর পাশাপাশি চলে ফুটপাতে জামা-কাপড়, জুতা বিক্রি। আরো ছিল ফুসকা, চা এবং ঝালমুড়ি বিক্রি। খিলিপান তো ছিলই। নতুন প্রজন্ম হাতে মনের আনন্দে মেহেদি লাগিয়েছেন, কেউ কেউ পছন্দের পোশাক ক্রয় করেছেন, আবার অনেকেই চুটিয়ে আড্ডা মেরেছেন। বাঙালির মেহেদির রঙে যেন রঙিন হয়ে ওঠে জ্যাকসন হাইটসসহ অন্যান্য বাংলাদেশি অধ্যুষিত এলাকা।

কোথাও তিল ধরার ঠাঁই ছিল না। জ্যাকসন হাইটসের ৭৩, ৭৪টি এবং ৩৭ অ্যাভিনিউ লোকে লোকারণ্য হয়ে যায়। এ উন্মাদনা চলে ভোররাত পর্যন্ত। একই অবস্থা ছিল বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কস এবং জ্যামাইকাতেও।

শেয়ার করুন