২৮ জুন ২০২৬, রবিবার, ০৩:১৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


‘আমার মস্তিষ্ক নিয়ে গবেষণা করো প্লিজ’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৫
‘আমার মস্তিষ্ক নিয়ে গবেষণা করো প্লিজ’ দিদারুল ইসলামের লাশ


যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের বহুতল ভবনে হামলাকারীর পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন। যেখানে বন্দুকধারী লিখেছেন, তিনি ‘ক্রনিক ট্রম্যাটিক এনসেফালোপ্যাথি (সিটিই)’ রোগে ভুগছিলেন। 

সিটিই হলো আলঝেইমারের মতো মস্তিষ্কের রোগ। যা দীর্ঘদিনে মাথায় আঘাতের ফলে হতে পারে। সিএনএন জানিয়েছে, এটি সাধারণত আমেরিকার ফুটবল খেলোয়াড়দের মধ্যে বেশি দেখা যায়। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর নাম শেইন ডেভন তামুরা (২৭)। তিনি লাস ভেগাসের বাসিন্দা ছিলেন। সিএনএনকে সূত্র জানিয়েছে, তামুরা এক সময় ফুটবল খেলতেন।

তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, বন্দুকধারীর মানসিক অসুস্থতার পেছনে ফুটবল খেলার সম্পর্ক থাকতে পারে।

তদন্তকারীরা বলছেন, চিরকুটটি গুলির ঘটনার পরে খুঁজে পাওয়া গেছে। এতে লেখা ছিল, ‘টেরি লং ফুটবল আমাকে সিটিই দিয়েছে। আর এটা আমাকে এক গ্যালন অ্যান্টিফ্রিজ খেতে বাধ্য করেছে। তুমি এনএফএল (আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ) এর বিরুদ্ধে যেতে পারো না, ওরা তোমাকে গুঁড়িয়ে দেবে।’

টেরি লং ছিলেন পিটসবার্গ স্টিলার্সের (ফুটবল দল) একজন সাবেক খেলোয়াড়। তিনিও সিটিইতে আক্রান্ত ছিলেন এবং ২০০৫ সালে আত্মহত্যা করেন।

চিরকুটে আরও লেখা ছিল, ‘আমার মস্তিষ্কটা গবেষণা করো প্লিজ, আমি দুঃখিত। রিককে বলে দিও আমি সবকিছুর জন্য দুঃখিত।’

সিএনএন জানিয়েছে, বহুতল ভবনটিতে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) করপোরেট অফিস ছিল। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বন্দুকধারী একটি বিএমডব্লিউ গাড়িতে এসেছিলেন। গাড়ির ভেতর কয়েক রাউন্ড গুলিসহ একটি রাইফেলের কেস, লোডেড রিভলবার, ম্যাগজিন ও ওষুধ পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে জেসিকা টিশ আর বলেন, বন্দুকধারীর হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। তবে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

শেয়ার করুন