১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:৫৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ব্রুকলীনে মেলা ১৬ জুলাই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২২
ব্রুকলীনে মেলা ১৬ জুলাই ব্রুকলেনে মেলা/ফাইল ছবি


বাংলাদেশী আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি ও ৬৬ প্রিসেন্ট কম্যুনিটি কাউন্সিলের আয়োজনে ব্রুকলীনে সপ্তম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে পথ মেলা। পথ মেলাটি আগামী ১৬ জুলাই দিনব্যাপী ব্রুকলীনের চার্চম্যাকডোনাল্ড এভিনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনের সভাপতি কাজী আজম এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জানিয়েছেন মেলা উদ্বোধন করবেন বিশিষ্ট কলামিস্ট, ব্যবসায়ী এবং বাংলা সিডিপ্যাপের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ।

মেলার প্রধান অতিথি ডা. চৌধুরী সরওয়ার হাসান। বিশেষ অতিথি মূলধারার রাজনীতিবিদ ও ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, বিশিষ্ট এটর্নী মঈন চৌধুরী এবং মোহাম্মদ হানিফ। মেলার আহবায়ক হিসাবে রয়েছেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও মূলধারার রাজনীতিবিদ শাহ নেওয়াজ, সদস্য সচিব ফিরোজ আহমেদ এবং সাংস্কৃতিক চেয়ারম্যান এস এম ফেরদৌস। মেলার উদ্বোধন করা হবে দুপুর ১২টায় এবং মেলা শেষ হবে সন্ধ্যায়। মেলায় মূলধারার রাজনীতিবিদ ছাড়াও কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

মেলায় সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এস আই টুটুল, রিজিয়ার পারভীনসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। মেলায় থাকবে শিশু কিশোরদের জন্য বিভিন্ন ধরনের রাইড। 

শেয়ার করুন