২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:২৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


চলে গেলেন বিজ্ঞানী রফিক উদ্দিন আহমেদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
চলে গেলেন বিজ্ঞানী রফিক উদ্দিন আহমেদ রফিক উদ্দিন আহমেদ


পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বিজ্ঞানী রফিকউদ্দিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মানবাজাতির চন্দ্র বিজয়ের ঐতিহাসিক অভিয়াত্রায় যুক্ত ছিলেন আমেরিকা প্রবাসী এ বিজ্ঞানী। গত ১২ মে রাত ৯ টা ৫৫ মিনিটে নিউইয়র্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

রফিক উদ্দিনের নাতি আয়ান হক মিডিয়াকে জানিয়েছেন, আগেরদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তাঁকে একটি হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসারা স্ট্রোক করেছেন বলেন জানান। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে  আইসিইউতে নেয়া হয়। গত শনিবার রাতে রফিক উদ্দিনের মৃতুর খবর নিশ্চিত করেন চিকিৎসারা।

রফিক উদ্দিন আহমেদ ১৯৩৬ সালের ২০ আগস্ট সিলেটের দণি সুরমা উপজেলার গঙ্গানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সত্তরের দশকে আলোচিত অ্যাপলো-১১ মহাকাশযানের গুরুত্বপূর্ণ অংশ লোনার মডিউলের রাডার নকশা প্রণয়ন ও কারিগরি কার্যক্রমে যুক্ত ছিলেন।

১৯৬৮ সালে গ্রæম্মান অ্যারোস্পেস করপোরেশনে প্রকৌশলী হিসেবে যোগদানের মধ্যে দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। এ প্রতিষ্ঠান থেকে তাঁকেসহ আরো কয়েকজন তড়িৎ প্রকৌশলীকে নাসা, অ্যাপোলো-১১ প্রকল্পের ‘লুনার মডিউল প্রকল্পে’ কাজ করার জন্য নির্বাচন করে। এ দলটি সেসময় মহাকাশযানের গুরুত্বপূর্ণ অংশ লোনার মডিউলের রাডার নকশা প্রণয়ন ও কারিগরি কার্যক্রমে যুক্ত ছিলো। চন্দ্র অভিযানে অংশগ্রহণকারীদের প্রশিণ দেয়ার কাজে সম্পৃক্ত ছিলেন রফিক উদ্দিন।

নিউইয়র্কেই স্থায়ীভাবে বসবাস করলেও দেশের সাথে সম্পর্ক ছিল তাঁর। রফিক উদ্দিন সিলেট বিভাগের বড় সামাজিক প্ল্যাটফর্ম সেভ সিলেটের চেয়ারম্যান ছিলেন।

শেয়ার করুন