১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৮:০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


নিউ ইয়র্কবাসী বিদ্যুৎ বিলের বোঝা কমাতে বেসিক খরচে কাটছাঁট করছেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৬
নিউ ইয়র্কবাসী বিদ্যুৎ বিলের বোঝা কমাতে বেসিক খরচে কাটছাঁট করছেন বিদ্যুৎ


এএআরপি নিউ ইয়র্কের এক নতুন সমীক্ষা জানিয়েছে, নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা বাড়ির আলো চালু রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রে উল্লেখযোগ্যভাবে কাটছাট করছেন। এ সমীক্ষা মূলত বৃদ্ধ নাগরিকদের ওপর কেন্দ্রীভূত, যেখানে বিদ্যুৎ খরচ বৃদ্ধির প্রভাব এবং বাসিন্দাদের কিভাবে তা মোকাবিলা করছে তা নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, দুই-তৃতীয়াংশেরও বেশি নিউ ইয়র্কবাসী উদ্বিগ্ন যে বিদ্যুৎ খরচ আরো বাড়তে পারে, কিন্তু ৬৬ শতাংশ বলেছেন যে স্টেট কর্তৃপক্ষ তাদের সহায়তার জন্য যথেষ্ট উদ্যোগ নেয়নি। অর্ধেকের বেশি সমীক্ষায় অংশগ্রহণকারী নিউ ইয়র্কবাসী বলেছেন, তারা খাদ্য, ব্যক্তিগত যত্ন এবং যাতায়াতের মতো মৌলিক ব্যয় কমিয়েছেন। প্রায় অর্ধেক জানান, তারা অর্থ বাঁচানোর জন্য বাড়িতে অস্বস্তিকর তাপমাত্রায় বসবাস করছেন।

সমীক্ষায় অংশ নেওয়া এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ জানিয়েছে, তারা অন্যান্য বিল সময়মতো না দিয়ে পরে পরিশোধ করছেন। প্রায় এক-চতুর্থাংশ তাদের ঋণ বা ধার গ্রহণের দিকে গিয়েছেন। প্রায় ২০ শতাংশ সমীক্ষায় অংশগ্রহণকারী বলেছেন, তারা চিকিৎসা ব্যয়, যার মধ্যে প্রেসক্রিপশন ওষুধও রয়েছে, কমিয়েছেন। এএআরপি নিউ ইয়র্কের গভারনমেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যাডভোকেসি পরিচালক ক্রিস্টেন ম্যাকম্যানাস বলেছেন, সাশ্রয়ী মূল্যের বিদ্যুৎ বিলের মাধ্যমে নাগরিকদের উপর আর্থিক চাপ কমানো সম্ভব। তিনি আরো বলেন, এ বছরের বাজেট গভর্নর এবং আইনসভা-উভয়ের জন্য একটি সুযোগ দেয় বিদ্যুৎ খরচ কমাতে এবং নিউ ইয়র্কবাসীর আর্থিক বোঝা হ্রাস করতে। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির বাজেটে প্রস্তাব রয়েছে, যেখানে ১৫০, ০০০ ডলারের এর নিচে আয়ের কিছু বাসিন্দাকে ৫০০ ডলার এবং ১ লাখ ৫০ হাজার ডলার থেকে ৩ লাখ ডলার আয়ের বাসিন্দাকে ৩০০ ডলার রিবেট চেক দেওয়া হবে। আইনপ্রণেতারা বলছেন, এ প্রোটেকটিং আরো ওয়ালেটস এনার্জি রিবেট চেকের মাধ্যমে রাজ্যজুড়ে মোট ২ দশমিক ৬ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন