১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


বাহারুল ইসলাম রমিজ ভাই আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৬
বাহারুল ইসলাম রমিজ ভাই আর নেই বাহারুল ইসলাম রমিজ


জ্যামাইকার হিলসাইড কমিউনিটির অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ, বাহারুল ইসলাম রমিজ ভাই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কম্যুনিটি অ্যাকটিভিস্ট সৈয়দ আল অমিন রাসেল জানান, তাকে গত ১৭ জুলাই রাত ৮টা ৩৮ মিনিটে হাসপাতালের ডাক্তার মৃত্য ঘোষণা করেন এবং গত ১৮ জুলাই বিকালে ৪টা ৫৩ মিটি তার লাইফ সাপোর্ট খুলে ফেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।

রাসেল আরো জানান, প্রায় দুই মাস আগে বাহারুল ইসলাম রমিজের হার্টঅ্যাটাক হয়েছিল। সেই সময় তাকে নর্থসোর হাসাপতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। কিছু সুস্থ হওয়ার পর তাকে হাসাপাতাল থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। বাসায় দুদিন থাকার পর আবারও তিনি অ্যাটাকের শিকার হলে প্রথমে তাকে কুইন্স হাসপাতালে এবং দুদিন পর নর্থ সোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি দুই সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন।

তিনি আরো জানান, রজিম ছিলেন একজন অমায়িক, বিনয়ী ও সবার প্রিয় মানুষ। তার হাসিমুখ, আন্তরিকতা এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদের স্মৃতিতে চিরদিন অম্লান হয়ে থাকবে। তার এই আকস্মিক বিদায়ে পরিবার, স্বজন এবং পুরো কমিউনিটির জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

তার নামাজে জানাজা গত ১৯ জুলাই জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে ওইদিনই তার লাশ বাংলাদেশের মাদারীপুরের কালকিনিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

শেয়ার করুন