০৮ জুন ২০২৬, সোমবার, ০১:৩১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২২
যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে  জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা


মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়কমন্ত্রী জাভিয়ের বেসেরা গত ৪ আগস্ট এ কথা জানান।জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার ফলে দেশটিতে মাঙ্কিপক্স মোকাবিলায় অতিরিক্ত তহবিলের পাশাপাশি সরঞ্জাম সরবরাহের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

গত ৩ আগস্ট নাগাদ যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬০০ জন ছাড়িয়ে যায়। শনাক্ত হওয়া রোগীদের প্রায় সবাই সমকামী পুরুষ।জাভিয়ের বেসেরা এক ব্রিফিংয় বলেন, ‘এই ভাইরাস মোকাবিলায় আমাদের পদক্ষেপ পরবর্তী ধাপে নিয়ে যেতে আমরা প্রস্তুতি। মাঙ্কিপক্সকে গুরুত্বের সঙ্গে নিতে প্রত্যেক আমেরিকানের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’

একই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার ফলে মাঙ্কিপক্স সংক্রমণের তথ্যউপাত্ত প্রাপ্তি বাড়বে। রোগটি মোকাবিলায় এই তথ্যউপাত্তের প্রয়োজন রয়েছে।মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব সামাল দেয়া নিয়ে চাপে আছে মার্কিন সরকার। দেশটিতে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়ানোর আগে ইউরোপে রোগটির প্রাদুর্ভাব দেখা দেয়। কিন্তু এখন বিশ্বে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মাঙ্কিপক্সের টিকা ও চিকিৎসাসেবা অপর্যাপ্ত বলে খবরে বলা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত মাসে মাঙ্কিপক্সকে ‘আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করে। এটি সংস্থাটির সর্বোচ্চ সতর্কতার মাত্রা।ভাইরাসটি মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের পাশাপাশি টিকা ও চিকিৎসার জন্য তহবিল ছাড় সহজ করার লক্ষ্যে এই ঘোষণা দেয় ডব্লিউএইচও।মাঙ্কিপক্সের ক্ষেত্রে গুটিবসন্ত জন্য অনুমোদিত টিকা ও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে দেশগুলো। পাশাপাশি মাঙ্কিপক্স নিয়ে পৃথকভাবে কাজ চলছে।

মাঙ্কিপক্সের চিকিৎসায় দুটি কোম্পানির ৬ লাখ ১৪ হাজার টিকা সরবরাহ করেছে মার্কিন সরকার। তবে ইতিমধ্যে কতগুলো টিকা দেয়া হয়েছে, সে তথ্য দেওয়া হয়নি।ওয়ালেনস্কি বলেন, উচ্চ ঝুঁকিতে থাকা ১৬ লাখের বেশি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ১৯৫৮ সালে প্রথমবারের মতো বানরের শরীরে এই রোগ শনাক্ত হয়।মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর মধ্যে জ্বর, ব্যথা, ত্বকে পুঁজভরা ফুসকুড়ির মতো উপসর্গ দেখা যায়। আক্রান্ত লোকজন দুই থেকে চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে এ রোগ ছড়ায়। এ রোগে মৃত্যুর হার খুবই কম।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিকিৎসাবিষয়ক মুখ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউসি বলেন, মাঙ্কিপক্স প্রাদুর্ভাবের লাগাম টেনে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে সমকামী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলা জরুরি। তবে কারো জীবনাচারকে দোষারোপ করার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সংকট মোকাবিলায় জনগোষ্ঠীর সম্পৃক্ততা সব সময় সফল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

শেয়ার করুন