২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৫:৫৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


যুক্তরাষ্ট্রে একদিনে দেড় হাজার ফ্লাইট বাতিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২২
যুক্তরাষ্ট্রে একদিনে দেড় হাজার ফ্লাইট বাতিল


যুক্তরাষ্ট্রে দুদিনে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে, বিলম্বে ছেড়েছে অসংখ্য ফ্লাইট। বজ্রপাত ও বিরূপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোয় টানা দ্বিতীয় দিনের মতো বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ৫ আগস্ট রাত সাড়ে নয়টা পর্যন্ত দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।


ওয়াশিংটনের বাইরে নিউইয়র্কের লাগুরাডিয়া, নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে।যুক্তরাষ্ট্রে গত ৪ আগস্ট বিভিন্ন এয়ারলাইনসের ১ হাজার ২৪৮টি ফ্লাইট বাতিল হয়েছে। বিগত ছয় সপ্তাহের মধ্যে ওইদিন দেশটিতে সর্বোচ্চ ফ্লাইট বাতিল হয়েছে।সাউথওয়েস্ট এয়ারলাইনসের ৩৭০টি বা ৯ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এয়ারলাইনসটির আরো ১ হাজার ৮০০ বা ৪৬ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে। 


সাউথইস্ট এয়ারলাইনস বলছে, ‘আবহাওয়াসংক্রান্ত নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে। এ সপ্তাহে দেশজুড়ে আমাদের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।’


শেয়ার করুন