১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:২১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


অপরাধ ও ক্ষমায় অনন্য সাকিব
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২২
অপরাধ ও ক্ষমায় অনন্য সাকিব


দ্বিধা নেই সাকিব আল হাসান বাংলাদেশ তথা, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেট অলরাউন্ডার। অনেকে ওকে সর্বযুগের সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে তুলনা করতেও প্রয়াসী হন। কিন্তু দুঃখজনক হলেও স্বীকার করতেই হবে- সাকিব একইসঙ্গে সবচেয়ে বিতর্কিত ক্রিকেটার। কয়েকবার বাজিকরদের সঙ্গে যোগাযোগ গোপন করে নিজেকে কলঙ্কিত করেছেন। কয়েকবার মাঠের আচরণের কারণে সাসপেন্ড হয়েছেন। এসব অনাকাক্সিক্ষত আচরণ ওকে তরুণ নবীন ক্রিকেট প্রজন্মের কাছে বিতর্কিত করেছে। প্রতিবার বিভিন্ন ঘটনার পর ক্ষমা চেয়ে পেয়ে গেছে। এমনকি সর্বশেষ বাজিকর ক্রিকেট সাইটের সঙ্গে সংযুক্ত হয়েও কোনো দণ্ড পায়নি। বরং লোক দেখানো ক্ষমা চেয়ে টি-২০ ফরম্যাটে অধিনায়ক হিসেবে পুরস্কৃত হয়েছেন। জানিনা কি আদর্শ প্রতিষ্ঠিত হচ্ছে এমন একজন বিতর্কিত ক্রিকেটারকে বারবার ক্ষমা করে পুরস্কৃত করে? আসলেই সাকিব এমনই একজন ক্রিকেটার যার অপরাধ ও ক্ষমা যেন একে অন্যের পরিপূরক। মনে হচ্ছে, এ বিদ্যায় তিনি এখন অনন্য। 

বাংলাদেশ লাখো শহিদের আত্মবিসর্জনের মধ্যদিয়ে অর্জিত দেশ। এমনকি মাতৃভাষা বাংলার অধিকার অর্জিত হয়েছে বুকের রক্ত ঢেলে। সেই দেশে কারো বিশেষত বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্বকারী কোনো মানুষের ক্রমাগত অসদাচরণ গ্রহণযোগ্য নয়। এমনিতেই সাকিব কাউকে পরোয়া করেন না। যখন খুশি খেলে, যখন খুশি বিশ্রাম নেয়। দেশের হয়ে খেলা উপেক্ষা করে বিদেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে এযাবৎ  কয়েকবার সিরিজের মাঝপথে দেশের হয়ে খেলা বাদ রেখে ছুটি নিয়েছে। কানাঘুষা আছে, ক্রিকেট মহলে ওর নেতৃত্বে খেলা কিছু ম্যাচ গড়াপেটা বিষয়েও। সর্বশেষ যে বিতর্কের কারণে বাংলাদেশ ক্রিকেট বিব্রত হয়েছে তারপর সাকিবকে অধিনায়ক করা আদৌ সুবিবেচনা প্রসূত হয়নি। ক্রিকেট প্রশাসন লজ্জাহীনভাবেই সাকিবের কাছে আত্মসমর্পণ করেছে।

দুনিয়ায় কোনো মানুষ কিছুর জন্যই চিরদিন অপরিহার্য থাকে না। বাংলাদেশে মোহাম্মদ আশরাফুল নাম প্রথম ক্রিকেট সুপারস্টার ছিল। এখনো ক্রিকেট খেলছে দেশ-বিদেশে। বাজিকরদের সঙ্গে সংযোগের কারণে বহিষ্কৃত হয়েছিল। উঁচুমানের ক্রিকেটার হলেও তাকে আর সুযোগ দেয়া হয়নি। বিশ্ব ক্রিকেট সাকিব অবশ্যই ব্যতিক্রম ক্রিকেট দক্ষতার কারণে। কিন্তু ক্রিকেটে বিতর্কের কারণে তরুণ প্রজন্মের সামনে ভুল আদর্শ স্থাপন করছে সাকিব। দেশসেরা,বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা সাকিব হয়তো খেলবে আর বড়জোড় তিন বছর। আশা করি, আচরণের কারণে দেশকে আর কলঙ্কিত করবেন না। আবারো বলছি, সাকিব বা অন্য কারো চেয়ে বাংলাদেশ অনেক বড়।


শেয়ার করুন