৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:৪১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সম্মিলিত বরিশাল বিভাগবাসী
সভাপতি সালাম, সাধারণ সম্পাদক জুয়েল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
সভাপতি সালাম, সাধারণ সম্পাদক জুয়েল এম এ সালাম আকন্দ, লস্কর মইজুর রহমান জুয়েল


জ্যাকসন হাইটসের টক অব দ্য টাউন রেস্টুরেন্টে গত ৪ নভেম্বর সন্ধ্যায় সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনকের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওয়াদুদ তালুকদার। সভায় ২০২২ সালের বার্ষিক বনভোজনের হিসাব প্রদান করা হয় এবং সমিতির পরবর্তী মেয়াদের জন্য এমএ সালাম আকন্দকে সভাপতি এবং লস্কর মইজুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। চলতি মাসের অর্থাৎ ২৬ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সভাপতি অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে। মিটিংয়ের তারিখ ও সময় শিগগিরই জানানো হবে। সভায় আগামী ১২/০৯/২২ইং তারিখে সমিতির সহ-সভাপতি সবিতা রানী দাসকে জাতিসংঘ কর্তৃক ইউএস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করায় সমিতির পক্ষ থেকে তাকে টক অব দ্য টাউনে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি ও প্রধান নীতিনির্ধারক ওয়াদুদ তালুকদার, প্রাক্তন সভাপতি ও নীতিনির্ধারক ডাক্তার আব্দুস সবুর, প্রাক্তন সভাপতি জসীম চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক ও নীতিনির্ধারক কায়কোবাদ খান, সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শাহ আলম, সহ-সভাপতি প্রিন্স মৃধা, সহ-সভাপতি সবিতা রানী দাস, এমএ সালাম আকন্দ, লস্কর মইজুর রহমান জুয়েলসহ অনেকে। পরিশেষে প্রীতিভোজ শেষে সভার পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন