১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ০৩:৪৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


জাল স্বাক্ষরের স্ত্রীর করা মামলায় জামিন নাকচ
কারাগারে আজিজ আল কায়সার টিটো
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২৩
কারাগারে আজিজ আল কায়সার টিটো


স্ত্রীর মামলায় শেষ পর্যন্ত জেলে গেলেন সিটি ব্যাংক ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটো। স্ত্রী তাবাসসুমের অভিযোগ তার স্বামী তার স্বাক্ষর জাল করেছেন। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম বৃহস্পতিবার কায়সার টিটোর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

ব্যাবসায়ী আজিজ আল কায়সার টিটো পারটেক্স গ্রুপের কর্ণধার, বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের ছেলে। এ ছাড়া টিটো এক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ও পরিচালক ছিলেন। তাবাসসুম ও কায়াসার টিটোর সংসার জীবন প্রায় ২৮ বছরের। 

বাদী তাবাসসুম কায়সারের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, আসামি আজিজ আল কায়সার আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান। জামিনে মুক্ত থেকে তিনি সুযোগ-সুবিধা ভোগ করেন, কিন্তু জামিনের শর্ত ভঙ্গ করেন। এ জন্য আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিকে তাবাসসুম ও কায়সারের মধ্যে দাম্পত্য কলহের গুঞ্জন রয়েছে বলে সংবাদ প্রকাশিত রয়েছে। এরই মধ্যে তাবাসসুম গত ডিসেম্বরে আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরপর আদালত তেজগাও শিল্পাঞ্চল থানায় তিনটি মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। 

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি কায়সার ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তখন শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তাঁর জামিন দিয়েছিলেন। 


শেয়ার করুন