২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৬:৩৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


ব্রঙ্কসে যুবলীগের স্বাগতম ও কৃতজ্ঞতা সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৩
ব্রঙ্কসে যুবলীগের স্বাগতম ও কৃতজ্ঞতা সভা বক্তব্য রাখছেন মিসবাহ আহমেদ


সংগঠনকে গতিশীল করতে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটি হচ্ছে। এজন্য যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যুক্তরাষ্ট্র যুবলীগ নেতাদের বায়োডাটা আহ্বান করেছেন। ২০ থেকে ২৮ মার্চের মধ্যে এই বায়োডাটা পাঠাতে বলা হয়েছে। সত্যিকারের ত্যাগী নেতারা যাতে নতুন কমিটিতে জায়গা করে নিতে পারেন সে লক্ষ্যকে সামনে রেখে ১৯ মার্চ যুবলীগ নেতারা ব্রঙ্কসের স্টারলিংয়ে এক পরামর্শ সভার আয়োজন করা হয়।

নিউইয়র্ক স্টেট যুবলীগের সাবেক সভাপতি শেখ জামাল হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ। এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মো. সাদিকুর রহমান, স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি নূর হোসেন ফরহাদ, সাবেক ব্রঙ্কস বরো যুবলীগের সভাপতি শাহীন কামালি, যুবলীগ নেতা জামাল আহমেদ, কাজী লায়েক আহমেদ, মোহাম্মদ আজাদুল কবির, মো. মহিবুর রহমান, রিটন সরকার, সুয়েব আহমেদ, সরাফত আলী পাটোয়ারি (স্বপন), মো. মনির উদ্দিন, মো. ফাহিম আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এক-এগারোসহ বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার দুর্দিনে অকুতোভয় সৈনিক হিসেবে যারা পাশে ছিলেন এই কমিটিতে তাদের অবশ্যই স্থান পেতে হবে। এর ব্যতিক্রম হলে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতারা তা মেনে নেবে না।

শেয়ার করুন