১০ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


দেশকে মোস্তফা জামাল হায়দার
পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে
সৈয়দ মাহবুব মোর্শেদ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২৪
পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে মোস্তফা জামাল হায়দার


১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, শাসকশ্রেণীর জন্য তো দিন দিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এটা আপনিও স্বীকার করবেন। তবে ভালো সম্ভাবনা আছে কিন্তু ঠিক এই মুহূর্তে না- তবে সময় লাগবে। আমেরিকা থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সাথে সাম্প্রতিক রাজনীতি নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। তার সাথে কথা বলেছেন পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ মাহবুব মোর্শেদ 

দেশ: বিরোধী দলের আন্দোলন এখন কোন পর্যায়ে আছে? এমন অবস্থাকে কি বলা হয় আপনারা নিরব হয়ে গেছেন?

মোস্তফা জামাল হায়দার : এখন আমার মনে হয় আন্দোলন খুব একটা পিক এ যাবে না। সামনে কোরবানির ঈদ। আমার মনে হয় মাস দেড়েক পরে হয়তবা ..। নতুন করে আর কি..। তবে বলা যায় এ মুহূর্তে রাজনীতি তুঙ্গে নেই আর কি। 

দেশ: আপনি কি মনে করে বিএনপিসহ আপনাদের জোট বা সম্পূর্ণ বিরোধী দল ভয় পেয়ে গেছে?

মোস্তফা জামাল হায়দার: আরে না না না (দৃঢতার সাথে..) ভয় না। সিটিউয়েশন দেখেন না? আর কয়েকদিন পর কোরবানির ঈদ..এইসব কারণ আর কি..

দেশ: আপনি কি মনে করেন যে আন্দোলনের পথে আপনারা আছেন বা এখনো চালিয়ে যাচ্ছেন তা-তে আপনারা সফলকাম হবেন? 

মোস্তফা জামাল হায়দার: হ্যাঁ, নিশ্চয়ই সফলকাম হবো। শাসকশ্রেণীর জন্য তো দিন দিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এটা আপনিও স্বীকার করবেন। তবে ভালো সম্ভাবনা আছে কিন্তু ঠিক এই মুহূর্তে না, তবে সময় লাগবে..। 

দেশ: আপনি কি মনে করেন জনগণ আপনাদের সাথে থাকবে..দীর্ঘ সময় ধরে আন্দোলনে তাদেরকে পাবেন?

মোস্তফা জামাল হায়দার: অবশ্যই থাকবে। অবশ্যই থাকবে।

দেশ: নাকি জনগণ সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন দেখে আপনাদের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। 

মোস্তফা জামাল হায়দার : কোথায় উন্নয়ন। পাবলিক লাইফ তো মিজারেবল হয়ে উঠেছে। এখানে উন্নয়ন দেখলেন কোথায়? কয়েকটা রাস্তাঘাট আবার বিল্ডিং বানানো তো উন্নয়ন না। জীবন ধারণ ক্ষমতার উন্নয়ন হলেই সেটাকে বলা যাবে উন্নয়ন।

শেয়ার করুন