২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০২:১৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে


নতুন বছরে
সুজন দাশ
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
নতুন বছরে


নতুন বছরে নতুন স্বপ্ন দেখি,

নতুন আশায় দাঁড়াক পৃথিবী ঘুরে।

মানুষের মনে মুছে যাক যত মেকি

বদল আসুক সবার অন্তপুরে!

হিংসা বিভেদ যার মনে যেটা আছে

ভুলুক সবাই জ্বলুক না কেউ রোষে!

ভাঙাবে না কান এর কথা ওর কাছে

দাঁড়াক সকলে সকলের পাশে এসে।

দেখবে না আর কাউকেই ছোট করে

যার দোষ তারে আদরে ধরিয়ে দেবে!

গৃহের শান্তি ঘিরে থাক ঘরে ঘরে

সবাই সবারে আপনার করে নেবে।

মিলনের এই মহামন্ত্রের জোর

একতাই নেবে পরস্পরকে বেঁধে,

সহযোগিতার যেই খুলে যাবে দোর

প্রেমের জোয়ারে উঠবে সবাই কেঁদে!

প্রেমের শক্তি মানে না জাত ও কুল

প্রেম কাঁধে নেয় নিজে থেকে এসে দায়,

প্রেম যেন এক পবিত্র মনোফুল

এর চেয়ে বড় বিকল্প কিছু নাই।

সুজন দাশ

আটলান্টিক সিটি, নিউজার্সি, যুক্তরাষ্ট্র


শেয়ার করুন