২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৬:৪১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিনীর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-০৫-২০২৩
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিনীর  ইন্তেকাল


সবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিনী নূর আকতার সরকার সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

বিএনপির কেন্দ্রীয় নেতা পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,‘‘ সকাল ১১টায় ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে তিনি ভোগছিলেন।”

মৃত্যুকালে নূর আকতার সরকার স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমার নামাজে জানাজা  হবে। এরপর মরহুমার কফিন নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার হবে দিনাজপুরে। সেখান থেকে বুধবার দ্বিতীয় জানাজা হবে পঞ্চগড়ের ভবনপুরে। সেখান থেকে আবার কফিন নিয়ে আসা হবে দিনাজপুরে। সেখানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।

মৃত্যু সংবাদ শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছুটে যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসায়। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরাও ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসায় ছুটে আসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিনীর মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা আলাদা শোকবার্তায় মরহুমের রুহে মাগফেরাত কামনা  করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


শেয়ার করুন