১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:১৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বিশেষ সম্মাননা পেলেন গোলাম ফারুক শাহীন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৩
বিশেষ সম্মাননা পেলেন গোলাম ফারুক শাহীন সাইটেশন গ্রহণ করছেন গোলাম ফারুক শাহীন


কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং মূলধারার রাজনীতিবিদ গোলাম ফারুক শাহীন কম্যুনিটিতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন। গত ৫ আগস্ট শনিবার লংআইল্যান্ডের ডিয়ারপার্কের আরভিং এভিনিউতে মেলা অনুষ্ঠিত হয়। সেখানেই গোলাম ফারুক শাহীনকে এই সম্মাননা তুলে দেয়া হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন ব্যাবিলন টাউন সুপার ভাইজার রিচ শেফার্ড। বিষেশ অতিথি ছিলেন কাউন্সিলম্যান ডুরান গ্রেগরী ও কাউন্সিলম্যান টেরেন্টসি ম্যাকসুইনী।

গোলাম ফারুক শাহীন দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত এই মেলায় সমন্বয়কারীর দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং লং আইল্যান্ডে দীর্ঘদিন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত আছেন। সেইসব কর্মকান্ডের মধ্য রয়েছে মহামারি করোনার সময় মানুষের মাঝে নিজের জীবনবাজী রেখে মাক্স, হ্যান্ড সেনিটাইজার, খাবার বিতারণ, মৃত মানুষের সাহায্য এগিয়ে যাওয়া, লংআইল্যান্ডে মসজিদে ইফতারের আয়োজন। তারই ফলশ্রুতিতে ব্যাবিলন টাউন কর্তৃপক্ষ বোর্ড রেজ্যুলেশনের মাধ্যমে তাকে এই বিরল সম্মাননা প্রদান করে। মূলধারার রাজনীতিবিদ ও কম্যুনিটি এক্টিভিস্ট গোলাম ফারুক শাহীনের হাতে এই সম্মাননা তুলে দেন টাউন সুপারভাইজার রিচ শেফার্ড। এ সময় উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ও খোদ আমেরিকানসহ প্রচুর বাংলাদেশী।

গোলাম ফারুক শাহীন তার প্রতিক্রিয়ায় বলেন, এ সম্মাননা শুধু আমার নয়, এ সম্মাননা লংআইল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশী ভাই-বোনেদের। এই সম্মননা পেয়ে আমি খুবই আনন্দিত এবং বিষেশভাবে আরো আনন্দিত যে লংআইল্যান্ডে বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করতে পেরেছি।

শেয়ার করুন