২৮ জুন ২০২৬, রবিবার, ০৩:৪৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


হাসপাতালে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি
খালেদা জিয়াকে সিসিইউতে স্থনান্তরের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৩
খালেদা জিয়াকে সিসিইউতে স্থনান্তরের সিদ্ধান্ত


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। এতে করে তাকে কেবিন থেকে সিসিইউকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে তার জন্য নিযুক্ত মেডিকেল বোর্ড।


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভারজনিত রোগে শরীরে পানি বেড়ে যাওয়ায় নানা জটিলতা দেখা দিচ্ছে তার। এ কারণে বেগম জিয়াকে আরও ক্লোজ মনিটরিংয়ে রেখে চিকিৎসা দেওয়ার জন্য রোববার (১৩ আগস্ট) এই সিদ্ধান্ত নেয় বোর্ড।
বিষয়টি ইতোমধ্যে বেগম জিয়াকে জানানোও হয়েছে। রাজি হলে আজ সোমবার (১৪ আগস্ট) তাকে সিসিইউতে স্থানান্তর করা হতে পারে। হাসপাতালের অন্য একটি সূত্রের দাবি, বর্তমানে খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। এমন প্রেক্ষাপটে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি সিসিইউতে যেতে রাজি হয়েছেন বলে দাবি ওই সূত্রের।

এর আগে মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার স্বাস্থ্যের ইতোমধ্যে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তবে ফলাফল সন্তোষজনক আসেনি। এমন প্রেক্ষাপটে মেডিকেল বোর্ড ফের বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুপারিশ করেছে বলে জানা যায়।

শেয়ার করুন