১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:৫৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন-ড. হাছান মাহমুদ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৮-২০২৩
আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন-ড. হাছান মাহমুদ



'বাঙালি জীবনের  বেদনাবিধূর আগস্ট মাস ঘিরে বিএনপি-জামাতের নেতৃত্বে  নাশকতার ছক আঁকা হয়েছে' বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন  
তিনি বলেন, বাঙালি জীবনের বেদনাবিধূর এই মাস এলেই বাঙালিবিরোধী,  বাঙালিত্ববিরোধী, আমাদের কৃষ্টি-সংস্কৃতিবিরোধী, দেশবিরোধী অপশক্তি তৎপর হয়। সে জন্য আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। 


১৫ আগস্ট বিকেলে রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে   চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, 'গতকাল দেলোয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। সেটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হচ্ছে গতরাত থেকে। এটি হচ্ছে বিএনপি-জামাত আগস্ট মাস জুড়ে সারাদেশব্যাপী যে নাশকতা-বিশৃঙ্খলার পরিকল্পনা করেছে তারই অংশ।'

আগস্ট মাস এলেই স্বাধীনতাবিরোধী অপশক্তি, জঙ্গিগোষ্ঠী তৎপর হয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, '১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছে। ১৭ আগস্ট সারাদেশে পাঁচশ' জায়গায় বোমা ফোটানো হয়েছে। ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলাতেই বোমা ফোটানো হয়েছে।'

আগস্ট মাসকে বাঙালি জীবনের  বেদনাবিধূর মাস হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, এই আগস্ট মাসেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসেই মহাপ্রয়াণ ঘটেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, মৃত্যুবরণ করেছেন দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই আগস্ট মাসেই ফাঁসির মঞ্চে নিজে গলায় দড়ি পরিয়েছেন ক্ষুদিরাম বসু।

তিনি বলেন  আর দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ডিএফপি'র মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম এবং প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া সভায় বক্তব্য দেন।

তথ্য মন্ত্রণালয়ের আরও কর্মসূচি

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সকালে তথ্য ও সম্প্রচার সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকারের নেতৃত্বে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর  কর্মকর্তাবৃন্দ ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। 

দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ৪১টি বিদ্যাপীঠের শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যসচিব। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে সংস্থার সকল সদস্য এতে অংশ নেয়।





শেয়ার করুন