১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৩:৫৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


জ্যোৎস্নার হাসি
খাদিজা ফারুক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
জ্যোৎস্নার হাসি


জ্যোৎস্না হাসে 

বন-বনান্তে

ভুবন হাসে নীরব রাতে

সবাই হাসে মন-মনান্তে।


জ্যোৎস্না সুন্দর 

সবার চোখে

পুলক জাগায়

সবার বুকে।


জ্যোৎস্না জাগায় প্রেম 

মন মন্দিরে

যুবক-যুবতীরা

ভালোবাসায় দিশেহারা

পরশ পেতে চায় সন্ধিতে


জ্যোৎস্নার ঝলকে ঝলকে

সাথীকে খুঁজে বেড়ায় মন

পলকে পলকে।


নববধূরা কয়

জ্যোৎস্নামাখা প্রতি রাতে

ইচ্ছে করে গলাগলি করি

তুমি আমি একসাথে।


জ্যোৎস্না হাসির

নেই জুড়ি

মন চায় পাখা

ঝাপটিয়ে বলাকার

মতো আকাশে উড়ি।


জ্যোৎস্না ঝরা 

ওই পূর্ণিমা নিশিতে

ভিজতে ইচ্ছে করে

প্রেমময় ভালোবাসার 

শিশিরে।


জ্যোৎস্না ভরা

নিঝুম রাতে

কি যে ভালো লাগে

কিচ্ছা শুনতে বুবুর সাথে

জ্যোৎস্না ঝরা

উঠানের কোণে

কতই না খেলেছি

কানামাছি

বাল্যবন্ধুদের সনে।


জ্যোৎস্না খোদার

এক অপূর্ব সৃষ্টি 

একটি চাঁদেই নামে

সারা ভুবন বৃষ্টি।


শেয়ার করুন