১২ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০২:০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী সরকারি কর্মকর্তা সেজে বাড়ছে প্রতারণা চল্লিশ বছর আগের সেই দিনটির কথা দিয়েই শুরু ড. খলিলের চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


কবি আবদুস শহীদের ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৩
কবি আবদুস শহীদের ইন্তেকাল কবি আব্দুস শহীদ


কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, লেখক, কবি আবদুস শহীদ গত ৮ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে নিউইয়র্কের লং আইল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি .. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবদুস শহীদ লিভারের অসুখে দীর্ঘদিন থেকে ভুগছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন। গত দুই সপ্তাহ থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। ৯ এপ্রিল বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে নামাজে জানাজা শেষে  ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম করবস্থানে তাকে সামাহিত করা হয়।

উল্লেখ্য, সুনামগঞ্জের ছাতক উপজেলায় জন্ম নেয়া আবদুস শহীদ স্বাধীনতা পরবর্তী তৎকালীন মহকুমা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন। প্রায় তিন দশকের প্রবাস জীবনে তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্র সুনামগঞ্জ জিলা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি এবং উপদেষ্টা আবদুস শহীদ নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন মিডিয়ায় নিয়মিত লিখতেন। নিউইয়র্কের জনসমাজের কাছে একজন বিনয়ী এবং আত্মপ্রচার বিমুখ মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন।

 তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতি সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন  শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

শেয়ার করুন