২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ও সংবর্ধনা ২২ সেপ্টেম্বর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ও সংবর্ধনা ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা


জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ বিমানে চার্টার্ড ফ্লাইটে ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫৩ মিনিটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী অন্য বছরের তুলনায় কম। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপিএসসহ অন্যান্য কর্মকর্তারা। জানা গেছে, অন্যবারের মতো এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্যবসায়ী প্রতিনিধিদল আসছেন না। তবে ব্যক্তিগত অর্থে বেশ কয়েকজন ব্যবসায়ী আসতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন এবং ওই সন্ধ্যায় ম্যানহাটনে মাঙ্কুস মেরিয়ট হোটেলের বল রুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।

২২ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ এবং নাগরিক সংবর্ধনা শেষে তিনি ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। ওয়াশিংটন থেকে আগামী ৩০ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন।

শেয়ার করুন