১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১১:৫১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২৩
বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল খালেদা জিয়ার জন্য নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির দোয়া মাহফিল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রের ৭২ স্টিট এবং রোজভেল্ট অ্যাভিনিউয়ের জ্যাকসন হাইটস মুসলিম অ্যান্ড ইসলামি সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা সাদেকের পরিচালনার মাধ্যমে দোয়া ও মোনাজাতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব বদিউল আলমের পরিচালনায় অনুষ্ঠান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন যুগ্ম-সদস্য সচিব ছাইদুর খান ডিউক। দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিল্পী বেবী নাজনীন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম।

নিউইয়র্ক মহানগর দক্ষিল বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন নাসির, আলমগীর মৃধা, জিয়াউল হক মিশন, মোহাম্মদ নাসির উদ্দীন, সিনিয়র সদস্য জামালুর রহমান চৌধুরী, কামাল হাওলাদার, মোহাম্মদ হাসান, যুবদল নেতা মনিরুল ইসলাম মনির, মনিরুল ইসলাম, মহানগর দক্ষিণের জ্যামাইকা ইউনিটের আজিজুল হাওলাদার, সোহেল রানা, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। দোয়া ও মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন