১২ এপ্রিল ২০২৬, শুক্রবার, ০৪:৩৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন উজ্জীবিত নববর্ষ উদযাপন যে বার্তা দিয়ে গেল ২০২৬ সালের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে ১৬ মিলিয়ন অভিবাসী ভোটার আইএমএফ’র শর্তের নেপথ্যে রাজনীতি না অন্যকিছু


মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে রাষ্ট্রদূত ইমরান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৩
মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে রাষ্ট্রদূত ইমরান কংগ্রেসম্যান কেন বাক ও কংগ্রেসওম্যান ইয়াং কিমের সঙ্গে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান


যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের দুই সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অর্জিত বাংলাদেশের অসাধারণ আর্থসামাজিক অগ্রগতি এবং সাফল্য গাথা সম্পর্কে তাদের অবহিত করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে দূতাবাসের আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে রাষ্ট্রদূত ইমরান গত ১৩ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান কংগ্রেসওম্যান ইয়াং কিমের সঙ্গে এক বৈঠক করেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান ইয়াং কিম হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং ইন্দো-প্যাসিফিকবিষয়ক সাব-কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আফ্রিকা সংক্রান্ত সাব-কমিটি এবং হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির সদস্য।

কংগ্রেসওম্যান কিমের সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রদূত তাকে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি, উন্নত ফার্মাসিউটিক্যাল শিল্প, বৈচিত্র্যময় চামড়াজাত পণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রেমিট্যান্স-প্রবাহ সম্পর্কে অবহিত করেন। তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতাসহ-সামাজিক অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়েও আলোচনা করেন।

ইয়াং কিম সবক্ষেত্রে নারীদের সমান সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং যে কোনো গঠনমূলক কাজে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এর আগে রাষ্ট্রদূত ইমরান রিপাবলিকান কংগ্রেসম্যান এবং হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি ও হাউজ জুডিশিয়ারি কমিটির সদস্য কেন বাক-এর সঙ্গে তার ক্যাপিটল হিলের কার্যালয়ে সাক্ষাৎ করেন। কলোরাডোর ৪র্থ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত কংগ্রেসম্যান কেন বাক ইন্দো-প্যাসিফিকসংক্রান্ত হাউজ ফরেন অ্যাফেয়ার্স সাব-কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন।

বৈঠককালে তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয় এবং তাদের নিজ দেশে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বৈঠকে কংগ্রেসম্যান কেন বাক কংগ্রেসনাল বাংলাদেশ ককাসে যোগদানের ব্যাপারে তার আগ্রহ ব্যক্ত করেন।

শেয়ার করুন