০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৩১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


মা
মারিয়াম রহমান
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২২
মা


মা আমি তোমার খুব আদরের মেয়ে, অসুস্থ হলে মাথার কাছে থাকতে অপলক চেয়ে।

এইতো কদিন আগেও খুব বকেছো আমায়, আজ কেন জলপট্টি দিচ্ছো আমার মাথায়।

ও মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, বৃদ্ধ হলে মা তুমি আমারই আমানত।

বাজানের হাত থেকে চকোলেট পেয়ে আমি হতাম শান্ত, সংসারের ঘানি টানতে টানতে হতো না সে কান্ত।

তোমার দেখা পাই না মাগো আঁখি ছলছল, বাজান আমার ছেড়ে গেছে বছর কয়েক হলো।

বাজান বাজান ডাকি কত আর না সে আসে, মা মা করে তোমাকেও পাই না নয়ন জলে ভাসে।

দূর দেশে থাকি মাগো কেউ না লয় খবর, তোমার মতো করে আর কেউ কওে না আদর। 


শেয়ার করুন