১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:১৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাইডেন প্রশাসন দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন রোধে নির্বাহী পদক্ষেপ বিবেচনা করছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
বাইডেন প্রশাসন দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন রোধে নির্বাহী পদক্ষেপ বিবেচনা করছে জো বাইডেন


কংগ্রেসে সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন পাস হওয়ার সম্ভাবনা কম থাকায় বাইডেন প্রশাসন দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন রোধ করতে নির্বাহী পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে। গত কয়েক মাস ধরে এ পরিকল্পনাগুলো বাইডেন প্রশাসনের কাছে বিবেচনাধীন ছিল। গত ডিসেম্বরে কংগ্রেস কোনো সিদ্ধান্ত এবং সমাধান ছাড়াই ক্রিসমাস ছুটির জন্য কংগ্রেস মুলতবি করে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম সীমান্তের ক্রসিং অতিক্রম করে প্রতিদিন ১০ হাজারের বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, যা অতীতের যে কোনো সময়ের তুলনায় রেকর্ড। পুনরায় নির্বাচনের জন্য প্রচারণা চালানোর সময় সীমান্ত পরিচালনার বিষয়ে নিজের দলের সদস্যদের কাছ থেকেও বাইডেন ক্রমবর্ধমান রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছেন। তিনি সীমান্ত আইন নিয়ে রিপাবলিকানদের খেলা বন্ধ করার পরিকল্পনা করছেন। বাইডেন মনে করেন রাজনৈতিক কারণে জিওপি এলেই এই সমস্যার সমাধান করতে চায় না। সীমান্তে অবৈধ অভিবাসন রোধে কার্যকর আইন না থাকায় গত বছরে রেকর্ড পরিমাণ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে বাউডেন প্রশাসনও মনে করে।

গত ৭ ফেব্রুয়ারি বুধবার সিনেটে রিপাবলিকানরা একটি দ্বিদলীয় সীমান্ত বিল পাস করতে দেয়নি। এই বিল নিয়ে দীর্ঘসময় অতিবাহিত করে রিপাবলিকান, ডেমোক্র্যাট ও হোয়াইট হাউস। তার একটি সমঝোতা বিল তৈরিও করেছিলেন। এই বিলটি গত ৭ ফেব্রুয়ারি উত্থাপন করা হয় এবং রিপাবলিকাদের কারণে মুখ থুবড়ে পড়ে। এর আগেও বাইডেনের দল একতরফা ইমিগ্রেশন তুলেছিল, কিন্তু কোনোটিই পাস হয়নি।

শেয়ার করুন