১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৩৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


রহিম আফরোজের সিইও’র আশা গ্রুপ অফিস পরিদর্শন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৪
রহিম আফরোজের সিইও’র আশা গ্রুপ অফিস পরিদর্শন রহিম আফরোজের সিইওকে ফুলেল অভিনন্দন


বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রহিম আফরোজ গ্রুপের সিইও কামরুল ইসলাম নিউইয়র্কের জনপ্রিয় আশা গ্রুপের কর্পোরেট অফিস পরিদর্শন করেছেন। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় আশা গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনে যান তিনি। এই সময় তাঁকে স্বাগত জানান আশা গ্রুপের কর্ণধার প্রেসিডেন্ট আকাশ রহমান ও চেয়ারম্যান এশা রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশা গ্রুপের ম্যানেজার বোরহানুস সুলতান। অতিথিকে ফুল দিয়ে বরন করেন আশা গ্রুপের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান।

আকাশ রহমান এবং কামরুল ইসলাম ব্যাবসায়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন। সামনের দিনগুলোতে দুই প্রতিষ্ঠান অংশীদারীত্বেরভিত্তিতে ব্যাবসায়িক বিষয়ে উদ্যোগ নেয়া যায় কিনা সেই বিষয়ে আলোচনা করেন। এই সময় দুই কর্পোরেট ব্যাক্তিত্ব একসাথে কিছু কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

আশা হোম কেয়ার ও আশা সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের কাজের কথা শুনে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কামরুল ইসলাম।

উল্লেখ্য, প্রায় এক দশক নিউইয়র্কে প্রবীনদের সেবা দিয়ে আসছে আশা হোম কেয়ার। সেবা দেয়ার প্রক্রিয়া মুগ্ধ করেছে বলে জানান কামরুল ইসলাম।

আশা গ্রুপের প্রেসিডেন্ট আকাশ রহমান জানান, আমরা সব সময় গুণি মানুষের সম্মান জানানোর চেষ্টা করি। রহিম আফরোজ বাংলাদেশের একটি ব্রান্ড। আশা গ্রুপও নিউইয়র্কে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমরা চেষ্টা করছি একসাথে কিছু ভালো কাজ করতে।

শেয়ার করুন