১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:৩৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি


সারা দেশে ‘বিপ্লবী শিক্ষার্থীদের’ ঐক্যবদ্ধ করার লক্ষ্যে হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে সদস্যসচিব হিসেবে সমম্বয়ক আরিফ সোহেল, মুখ্য সংগঠক হিসেবে আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে উমামা ফাতেমা রয়েছেন।

এর আগে আরেক সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন বৈষম্যবিরোধীদের মিডিয়া গ্রুপে জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে রূপরেখা প্রদান ও সারা দেশের বিপ্লবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষে অর্গানোগ্রাম ঘোষণার উদ্দেশ্যে’ জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


শেয়ার করুন