১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ০৬:৩২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


জ্যাকসন হাইটস মুনা সেন্টারে ব্যবসায়ীদের সম্মানে ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
জ্যাকসন হাইটস মুনা সেন্টারে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মুনার ইফতারে বক্তব্য রাখছেন হারুন আর রশীদ


মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসে (মসজিদ নামিরাহ) গত ১৯ মার্চ ব্যবসায়ীদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। সেন্টারের সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার সাবেক ন্যাশনাল প্রেডিডেন্ট হারুন অর রশিদ। 

মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এমকে রহমান মাহমুদ, মসজিদের ইমাম মাওলানা ওলিউর রহমান সিরাজী। বক্তব্য রাখেন মুনা এলেমহার্স্ট চ্যাপ্টারের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জ্যাকসন হাইটস চ্যাপ্টার সভাপতি ফখরুল ইসলাম মাছুম। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ কাসেম, মোহাম্মদ ইসহাক, আনোয়ারুল ইসলাম, মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ। 

ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, নীল দরিয়া ডিস্ট্রিভিউশনের শাহ আলম, কোর মাল্টি সার্ভিস ইনকের মোহাম্মদ কাসেম, পাপা জোনের রফিক আহমেদ, ইউনাইটেড অটোর মোহাম্মদ ইসহাক, এটিএম অটোর সাইফুল ইসলাম, ভূইয়া মাল্টি সার্ভিসের মিজানুর রহমান ভূইয়া, বিডি ওয়ারলেসের আনোয়ারুল ইসলাম, হাসান ট্যাক্স সার্ভিসের মোহাম্মদ হাসান, ওয়াকিয়া ট্রাভেল এজেন্সির এনাম আহমেদ, নওশের মাল্টি সার্ভিস ইনকের নরশের চৌধুরী, নবান্ন রেস্টুরেন্টের মোহাম্মদ আরিফ শাহরিয়ার ও সিমুলসহ অনেকে।

শেয়ার করুন