২৮ জুন ২০২৬, রবিবার, ০৩:১৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


সরকার কেন পদত্যাগ করবে, আর কার কাছে পদত্যাগ করবে প্রশ্ন ওবায়দুল কাদেরের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২২
সরকার কেন পদত্যাগ করবে, আর কার কাছে পদত্যাগ করবে প্রশ্ন ওবায়দুল কাদেরের


‘সরকার কেন পদত্যাগ করবে? আর কার কাছে পদত্যাগ করবে’ এ প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক দাবীর প্রেক্ষিতে আজ  রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এই প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।


আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ যখন রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়েই নামবে।

তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আরো বলেন, সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে, যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই।


তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত ইস্যু, এ নিয়ে মাতামাতি করে কোনো লাভ নেই। সড়ক ও সেতু মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের সঙ্গে এদেশের জনগণ রয়েছে,  কাজেই অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে। 


শেয়ার করুন