২৮ জুন ২০২৬, রবিবার, ১০:৩৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


প্রগ্রেসিভ ফোরামের বিজয় দিবস উদযাপন
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২২
প্রগ্রেসিভ ফোরামের বিজয় দিবস উদযাপন বক্তব্য রাখছেন জাকির হোসেন বাচ্চু


বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে প্রগ্রেসিভ ফোরাম গত ১৮ ডিসেম্বর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুল হক। প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন অর্থনীতিবীদ ড. নজরুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি খোরশেদুল ইসলাম ও লেখক গবেষক শামীম রেজা।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা। আলোচনায় বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, মুহাম্মদ ফজলুর রহমান, ডাক্তার আজিজুল হক, লেখক হুসনে আরা বেগম, সংগঠনের সহ সভাপতি জাকির হোসেন বাচ্চু, উদীচীর সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, ওবায়দুল্লা মামুন, নতুন প্রজন্মের রানিয়া রেজওয়ানা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কল্লোল দাস।

৭১এর রনাঙ্গনের বীরত্বের জন্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম, শরাফ সরকার, আব্দুল বারী, সৈয়দ রেজাউল করিম, শেখ আক্তার ইসলাম, গোলাম সামদানী ও মাহফ্জু আলী টুকুটকে ক্রেস্ট প্রদান করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফুলু চৌধুরী, সুচরিত দও, গোপন সাহা, নিলভানা লিপি, সুবক্তগীন সাকী, গোলাম মতুর্জা, আদিত্য শাহীন, আলভিনা জামিল রহমান প্রমুখ। এছাড়াও ১২জন শিশু-কিশোর তবলার লহরী পরিবেশন করে। এ পর্ব পরিচালনা করেন মিনহাজ আবেদীন সাম্মু। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন