১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


হাসপাতালেই আছেন মির্জা আব্বাস
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৩
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল



সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালেই আছেন। আরো কয়েকদিন তাকে সেখান থাকতে হবে।


স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব। সোমবার রাতে হাসপাতালের ছাড়পত্র পেয়ে তিনি উত্তরার বাসায় ফেরেন।



মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ গতকাল বাসায় ফিরেছি। এখন অনেকটা বেটার ফিল করছি। ডাক্তাররা বলেছেন ঔষধপত্রগুলো নিয়ম মাফিক খেতে। রেস্টের কথা বলেছেন, চাপ কম নিতে বলা হয়েছে।”

‘‘ তবে রাজনীতিবিদদের তো রেস্ট বলে কিছু নেই। কিছু করার নেই। এভাবে চলতে হবে।” 

এভারকেয়ার হাসপাতারে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিতসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে ছিলেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে তার চিকিতসা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রোগে চিকিতসা বাংলাদেশে না থাকায় প্রতিবছরই তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

গত ৯ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সর্বোচ্চ আদালতের জামিনে মুক্ত হন।

মির্জা আব্বাস একইদিন বিকালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখনো হাসপাতালে আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের অধীনে তার চিকিতসা চলছে। 

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাাম বলেন. ‘‘ উনি কিছুটা সুস্থ। তবে উনার কাশি এখনো রয়েছে। হৃদযন্ত্রের বিটও কম। সেজন্য চিকিতসকরা তাকে পর্যবেক্ষনে রেখে চিকিতসা দিচ্ছেন।”

‘‘ কয়েকটা দিন হয়ত তাকে হাসপাতালে থাকতে হবে পারে।”


শেয়ার করুন