১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:২৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


‘খালেদা জিয়া ভালো আছেন’
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৩
‘খালেদা জিয়া ভালো আছেন’ খালেদা জিয়া


খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ‘কিছুটা ভালো’ হলেও অসুস্থতার ‘ঝুঁকি’ আছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২৫ জুন রোববার রাতে গুলশানে ‘ফিরোজা’য় সাক্ষাত করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ জুন সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থার কথা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডাম এবার হাসপাতাল থেকে ফিরে আসার পরে একটু ভালো আছেন, বেটার আছেন। উনার যে সমস্যাগুলো আগে ছিলো সেগুলো এখন আর নেই। সি ফিল বেটার আরকি। কিন্তু উনার (খালেদা জিয়া) মূল প্রোভলেমগুলোর সলভ হওয়ার সম্ভাবনা নেই। কারণ উনার মূল সমস্যা লিভার সিরোসিস আছে, সিরিয়াস আর্থ্ইাটিস আছে, হার্টের প্রোভলেম আছে এগুলোর জন্যে তার বার বার ডাক্তার সাহেবরা বলেছেন, মেডিকেল বোর্ড বলছেন, বাইরের বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা করার প্রয়োজন আছে। সেটা তো হচ্ছে না। সেজন্য যেটা আমরা বলি উনার রিকস (ঝুঁকি) সেটা থেকে যাচ্ছে।’  

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৩ জুন রাতে বিএনপি চেয়ারপারসনকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ জুন বাসায় ফেরেন তিনি। তখন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে।

৭৮ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার নিয়ে তাকে হাসপাতালে চিকিতসা নিতে হয়েছে। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

শেয়ার করুন